ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আগুন নেভাতে গিয়ে প্রাণ প্রদীপ নিভে গেল কর্মকর্তার 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি  
প্রকাশিত: ১১:১৬, ১৬ মার্চ ২০২০
আগুন নেভাতে গিয়ে প্রাণ প্রদীপ নিভে গেল কর্মকর্তার 
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে রোববার সন্ধ্যায় আগুন নেভাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রাণ প্রদীপ চিরদিনের জন্য নিভে গেল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের এক সিনিয়র কর্মকর্তার।

উপজেলার পৌর এলাকার আরামনগর বাজারে লাগা আগুন নেভাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ওই কর্মকর্তার নাম আব্দুল কাইয়ুম। 

রোববার সন্ধ্যায় আরামনগর বাজারে সুইপার কলোনির পাশে আগুন লাগে। স্থানীয়রা সরিষাবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে আব্দুল কাইয়ুমসহ ঘটনাস্থলে আগুন নেভাতে যায় ফায়ার সার্ভিসের একটি টিম।

Advertisement

এ সময় গাড়ি থেকে নেমে ঘটনাস্থলে যাওয়ার সময় আব্দুল কাইয়ুম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাটিতে পড়ে যান। সহকর্মীরা উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক প্রাণনাথ সাহা জানান, পৌরসভার আরামনগর বাজার সুইপার কলোনির পাশে আগুন লাগার খবর পেয়ে সিনিয়র অফিসার আব্দুল কাইয়ুমসহ দমকল বাহিনী যান আগুন নেভাতে। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। রোববার রাত সাড়ে ১০টায় জানাজা শেষে লাশ তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ঠিকড়াপাড়া গ্রামের বাড়িতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!